রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এনজো
রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এনজো
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
ডিজিটাল ডেস্ক :
আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চেলসি থেকে দলে নিতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। এই তারকার জন্য ১২ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করছে ইংলিশ ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৪ কোটি টাকার বেশি। ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফি।
এর আগে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন বিশ্বকাপজয়ী এনজো। সেই ট্রান্সফার ফি ছিল তখনকার ব্রিটিশ রেকর্ড। আর তার এবারের দলবদলের অঙ্ক স্পর্শ করবে গত গ্রীষ্মে আলেকসান্দার ইসাকের জন্য লিভারপুলের খরচ করা ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের ফি।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে তারা চুক্তিতে সম্মত হয়েছে। তবে এখনও কোনো পক্ষ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবলের নির্ধারিত সময়সীমা রাতেই শেষ হয়ে যাবে।
বিবিসি আরও জানিয়েছে, এনজো শিগগিরই মেডিকেল পরীক্ষা দেবেন। এরপর সিটির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সই করবেন তিনি। চুক্তির ক্ষেত্রে তার ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনো জটিলতা নেই।
Manual5 Ad Code
চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলার অভিজ্ঞতা আছে ২৫ বছর বয়সী এই তারকার। পেপ গার্দিওলার বিদায়ের পর মারেস্কা এখন আছেন সিটির প্রধান কোচের দায়িত্বে। এবারের গ্রীষ্মে ইতিহাদ স্টেডিয়ামের দলটি বেশ কয়েকজন মিডফিল্ডার হারিয়েছে। তাই মারেস্কা তার পুরনো শিষ্যকে আবার দলে পেতে মুখিয়ে ছিলেন।
চেলসির সবশেষ দুটি ম্যাচে খেলেননি এনজো। লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের আগে কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে স্কোয়াডেই ছিলেন না তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুসারে, ক্লাব ছাড়তে চাওয়ার অংশ হিসেবে তিনি নিজেই স্কোয়াডের বাইরে থাকার অনুরোধ করেছিলেন।
এবারের দলবদলে দ্বিতীয়বারের মতো নিজেদের ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে যাচ্ছে সিটি। এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে তারা ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে চুক্তিবদ্ধ করে।
Manual4 Ad Code
চলতি দলবদলে ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন চার মিডফিল্ডার। ৫ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি ক্লাব আল কাদসিয়ায় টিজানি রাইন্ডার্স, ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বার্সেলোনায় রদ্রি, ৫ কোটি ২০ লাখ পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডে নিকো গঞ্জালেজ এবং ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বার্নার্দো সিলভা।
এছাড়া, ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে উইঙ্গার সাভিনিয়োকে টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করেছে ম্যান সিটি। আর ফরোয়ার্ড ওমর মারমুশের ধারে খেলার চুক্তি স্থায়ী হলে আগামী বছরের গ্রীষ্মে টটেনহ্যামের কাছ থেকে আরও ৬ কোটি পাউন্ড পাবে তারা।
Manual4 Ad Code
তবে শূন্যস্থান পূরণের পাশাপাশি স্কোয়াড আরও শক্তিশালী করতেও কাজ করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে ১৮ বছর বয়সী মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি এবং ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে দলে নিয়েছে তারা। এ ছাড়া তুলনামূলক কম খরচে উইঙ্গার জেরেমি মঙ্গা ও গোলরক্ষক হেরোনিমো রুলিকেও দলে ভিড়িয়েছে সিটি।
এভারটন থেকে সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে যোগ দিলে ম্যানচেস্টার সিটির খরচের অঙ্ক আরও বাড়বে। বিবিসির তথ্য অনুযায়ী, তার দলবদলের বিষয়ে ইতোমধ্যে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে। এ ক্ষেত্রে আটবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ট্রান্সফার ফি বাবদ সর্বোচ্চ ৬ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হতে পারে।