প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে তুরস্ক সরাসরি ফ্লাইট চালু শিগগিরই: হুমায়ুন কবির

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ণ
সিলেট থেকে তুরস্ক সরাসরি ফ্লাইট চালু শিগগিরই: হুমায়ুন কবির

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, খুব শিগগির সিলেট-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার দুপুরে সিলেট নগরের হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে বিমানবন্দর থেকে আরও আন্তর্জাতিক রুট চালুর চেষ্টা চলছে। এর অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে সিলেট থেকে ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে।
নতুন এই রুট চালু হলে সিলেটের প্রবাসীদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে। ইস্তাম্বুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন।

Manual1 Ad Code

এর আগে দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে একটি বিদেশি এয়ারলাইনস। গত ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালামএয়ার সিলেট–মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যেই ইস্তাম্বুল রুট চালুর এ ঘোষণা এল।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেনজেনভুক্ত বিভিন্ন দেশসহ পর্তুগাল ও ফিনল্যান্ডে পড়তে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার জন্য দিল্লিতে যেতে হয়। এতে তাদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

Manual6 Ad Code

হুমায়ুন কবির জানান, শিক্ষার্থী ও ভিসাপ্রত্যাশীদের এই ভোগান্তি কমাতে দিল্লিতে থাকা বিভিন্ন দেশের ভিসা সেন্টার আবার বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে ভিসাসংক্রান্ত সেবাগুলো দেশের ভেতরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
সিলেট থেকে নতুন আন্তর্জাতিক রুট চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী ও শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code