নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Manual5 Ad Code
নিহত ব্যক্তি পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। নিহত পদ্মজিৎ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।
Manual1 Ad Code
পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Manual5 Ad Code
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।