রশিদ খানের নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে রশিদ খান নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানকে। তার মধ্যে ২৬টি ম্যাচে জিতেছেন আফগানরা। হার ২২টিতে।
Manual5 Ad Code
এমন পারফরম্যান্সের পরও তাকে না জানিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ওপর ক্ষুব্ধ রশিদ খান।
ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম জাদরান। দল ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে ইবরাহিম জাদরানকে।
ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেছেন, ‘কী হয়েছিল, আমিও তা জানি না। বোর্ড যখন ঘোষণা করল, তখন জানতে পারি আমি আর অধিনায়ক নেই। নেতৃত্ব বদল করা হয়েছে। আমায় আগে কিছুই জানানো হয়নি।’
নেতৃত্ব হারিয়ে কিছুটা হতাশ রশিদ। তিনি বলেছেন, ‘আমার নেতৃত্বে আফগানিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছি। কিন্তু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। অধিনায়ক না থাকলেও সামনে এগোতে চাই। অধিনায়ক থাকলাম কিনা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারছি। এর জন্যই আমি গর্বিত। আমার সব দক্ষতা দিয়ে দলকে সাহায্য করে যাব।’
তিনি আরও বলেছেন, ‘ভালো পারফর্ম করা এবং দলের জয়ে অবদান রাখতে পারি আমি। অধিনায়কত্ব থাকা না থাকা আমার নিয়ন্ত্রণে নেই।’
Manual5 Ad Code
নেতৃত্বের দায়িত্ব হারালেও আফগানিস্তানের জন্য সব সময় নিজের ১০০ শতাংশ দিতে চান। সতীর্থদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিতে চান রশিদ।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের উপর বিশ্বাস রাখা। ভারতকেও হারাতে পারি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা ভারতের কাছে অনেক বার হেরেছি। আমাদের ক্রিকেটাররা জানে, আমরা কখনও ভারতকে হারাতে পারিনি। এটা হতাশার। ভারতের বিরুদ্ধে আমরা যেন দিশাহারা হয়ে পড়ি।’