প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

 

আর্জেন্টিনা জাতীয় দলের জন্য আসছে এক বিশেষ ফিফা উইন্ডো। এই উইন্ডোতেই আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এই তিন ম্যাচের প্রীতি সিরিজে বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মুখোমুখি হবে স্কালোনির দল। এরইমধ্যে টিকিটের দাম ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ)।

নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এই প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। এই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য থাকছে দুটি ভিন্ন ভেন্যু। বলিভিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি হবে কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে। আর বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে ম্যাচ দুটি হবে নুনিয়েসের মনুমেন্তাল স্টেডিয়ামে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চমকপ্রদ ঘোষণার পর ২৮ সদস্যের দলে জায়গা পান মেসি। তবে তিন ম্যাচের মধ্যে কেবল শেষ ম্যাচেই খেলবেন তিনি। রিভার প্লেটের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচেই নিজের প্রিয় জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন এই তারকা।

এই পশ্চিম আফ্রিকান দলের বিপক্ষেই আর্জেন্টিনার হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। এই ম্যাচে তার সঙ্গী হবেন কাতার বিশ্বকাপ জয়ী সব সতীর্থ। রোজারিওর এই তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ছিল সেই বিশ্বকাপ জয়।

Manual7 Ad Code

মেসির বড় বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি হবে ডিপোর্টিক ডটকম ওয়েবসাইটে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বিক্রি। টিকিটের দাম ধরা হয়েছে ৯০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার পেসোর মধ্যে।

Manual6 Ad Code

সাধারণ গ্যালারির টিকিট ৯০ হাজার পেসো। তিন থেকে দশ বছর বয়সীদের জন্য টিকিটের দাম ২৯ হাজার পেসো। সিভোরি এবং সেন্তেনারিও উঁচু গ্যালারির টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো। সিভোরি এবং সেন্তেনারিওর মাঝের গ্যালারির টিকিট ৩ লাখ ২০ হাজার পেসো। সান মার্তিন এবং বেলগ্রানোর উঁচু গ্যালারির টিকিটও ৩ লাখ ২০ হাজার পেসো। সান মার্তিন এবং বেলগ্রানোর নিচু গ্যালারির টিকিট ৪ লাখ ৫০ হাজার পেসো। আর সবচেয়ে বেশি দামের টিকিট সান মার্তিন এবং বেলগ্রানোর মাঝের গ্যালারির, যার দাম ৪ লাখ ৮০ হাজার পেসো।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code