প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাস্তায় কিশোরীকে হ*য়*রা*নি অভিযোগ, ৩ জন গ্রে প্তা র

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ণ
রাস্তায় কিশোরীকে হ*য়*রা*নি অভিযোগ, ৩ জন গ্রে প্তা র

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :
ভারতের বিহারের জামুইয়ে এক কিশোরীকে দলবদ্ধভাবে হয়রানির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এবিপি লাইভ, জি নিউজসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।

Manual4 Ad Code

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ঘটনাটি ১৯ সেপ্টেম্বর ঘটলেও রোববার পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং মামলা করে।

জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কিশোরীটি দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার সঙ্গে থাকা কিশোরও অপ্রাপ্তবয়স্ক। ১৯ সেপ্টেম্বর কোচিং শেষে তারা স্কুটারে করে মাদওয়া পাহাড় এলাকায় গিয়েছিল। ফেরার পথে কয়েকজন যুবক তাদের পথ আটকে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে থাকা কয়েকজন ওই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুই কিশোর-কিশোরী সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। এদিকে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বিহার নারী কমিশন। কমিশনের চেয়ারপারসন অপ্সরা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটার পর ২০ সেপ্টেম্বর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা যতই প্রভাবশালী হোক, তদন্তে দায় প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছেও চিঠি পাঠানোর কথা জানিয়েছে বিহার মহিলা কমিশন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code