প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা

editor
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে জমে উঠেছে দুর্গাপূজার কেনাকাটা। উৎসবের আমেজে নগরের বিপণিবিতান ও পোশাকের দোকানগুলোয় বাড়ছে ক্রেতাদের ভিড়। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকছে কেনাকাটা।

আগামি শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, কেনাকাটার ব্যস্ততাও তত বাড়ছে।

শনিবার (১০ অক্টোবর) নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, জেলরোড, বারুতখানা, লামাবাজার ও মহাজনপট্টি এলাকার বিভিন্ন বিপণিবিতান ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, মেয়েদের শাড়ি ও থ্রি-পিসের পাশাপাশি শিশুদের পোশাকও বিক্রি হচ্ছে বেশ। ক্রেতা টানতে অনেক দোকানে দেওয়া হচ্ছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

ব্যবসায়ীরা জানান, মেয়েদের থ্রি-পিস ও শাড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। কিছু দামি শাড়ির মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ৮ হাজার টাকায়। এ ছাড়া জুতা, গয়না, প্রসাধনসামগ্রী ও থান কাপড়ের চাহিদাও রয়েছে।

পূজার শপিং নিয়ে সিলেট নগরীর নয়াপাড়া এলাকার বাসিন্দা মাধবী দাস বলেন, ‘পূজায় নতুন পোশাক পরার আনন্দটাই আলাদা। প্রতিবছরই নিজের পছন্দ অনুযায়ী পোশাক কেনার চেষ্টা করি। এবারও কেনাকাটার তালিকায় মণিপুরি পোশাক রেখেছি। পূজার পোশাক কেনার আগে গরমটাকে প্রাধান্য দিচ্ছি।’

Manual1 Ad Code

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পোশাক থেকে শুরু করে সবকিছুর দাম বেশি। বাচ্চাদের জন্য প্যান্ট, শার্ট ও জুতা কিনেছি। এগুলোর দামও বেশি মনে হলো।’

Manual3 Ad Code

নয়াসড়ক এলাকায় কেনাকাটা করতে আসা ইমা রায় বলেন, ‘দুটি আনরেডি থ্রি-পিস কিনেছি। দর্জির কাছে জামা তৈরির জন্য দিয়েছি। আজ দুই বান্ধবীকে নিয়ে এসেছি একই রঙের পোশাক কিনতে। নবমীর দিন একই রঙের পোশাক পরে তিনজন মিলে নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরব।’

দোকানগুলোয় ছাড় থাকায় গত বছরের তুলনায় এবার কিছু পোশাক কম দামে কেনা যাচ্ছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

জিন্দাবাজারের ব্যবসায়ী অলিউর রহমান বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার পূজার বাজার কেমন হবে, তা নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। সে কারণে অনেক ব্যবসায়ী সতর্কভাবে নতুন পোশাক তুলেছিলেন। তবে এখন ক্রেতাদের উপস্থিতি ভালো। পূজা যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে।’

Manual4 Ad Code

সিলেটের নগরীর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি দোকানে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও পোশাক কিনছেন অনেকে। তবে শেষ মুহূর্তে দোকানে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code