প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

Manual8 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার আহমদ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক মিয়া জানান, শুক্রবার বিকেলে বজ্রপাতে কাউছার নামে এক কিশোরের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার আত্মীয়স্বজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code