প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রতিদিন প্রা ণ হা নী, মোট মৃ ত্যু ১৮৭

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
সিলেটে প্রতিদিন প্রা ণ হা নী, মোট মৃ ত্যু ১৮৭

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরও এক শিশু মৃত্যুর ঘটনা ঘঠেছে। তার বয়স মাত্র ৩ বছর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৮৭।

Manual2 Ad Code

শনিবার (৯ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে শহিদ শামসুদ্দিন হাসপাতালে মৃত্যু হওয়া শিশুর নাম মোবাশ্বিরা। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে।

Manual3 Ad Code

এ নিয় টানা ৪দিন সিলেট বিভাগে হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটল।
মোবাশ্বিরাসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৮৭। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

Manual8 Ad Code

সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৭ জন। এরপর সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।

তবে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১০৯৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

Manual8 Ad Code

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১২৯ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৭৩, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।সি
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৫ জন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code