প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে সাদাপাথর বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

editor
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ণ
সিলেটে সাদাপাথর বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকয়ার পাড়ের কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাদের বাড়ি নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়।

Manual6 Ad Code

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন।

Manual2 Ad Code

নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code