প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের এয়ারপোর্টে দুর্ধর্ষ ডা/কা/তি, মা ম লা

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
সিলেটের এয়ারপোর্টে দুর্ধর্ষ ডা/কা/তি, মা ম লা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার ফরিংউরা গ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

ভুক্তভোগী দিলোয়ার আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে পরিবারের সদস্যরা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

দিলোয়ার আহমদের চাচাতো ভাই খালেদ আহমদ জানান, ডাকাতির ঘটনায় পরিবারের সবাই কমবেশি আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

খালেদ আহমদ আরও জানান, দিলোয়ার আহমদ খাদিমনগর এলাকার একজন পরিচিত শালিস ব্যক্তিত্ব। এ কারণে পঞ্চায়েতের আমানত হিসেবে তাঁর কাছে আড়াই লাখ টাকা রাখা ছিল। আগামী শনিবার একটি বিচারের ঘটনায় ওই টাকা দেওয়ার কথা ছিল। ডাকাতরা লুট করা টাকার মধ্যে পঞ্চায়েতের আমানত হিসেবে রাখা ওই আড়াই লাখ টাকাও নিয়ে গেছে বলে তিনি জানান।

Manual1 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে দিলোয়ার আহমদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করেছি। ঘটনার তদন্ত চলছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হুসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code