প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থাকে আড়ালে। বিশেষ করে প্রিয় তারকাদের সম্পর্ক, ভালোবাসা কিংবা বিয়ের খবর নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই আগ্রহের কেন্দ্রে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিপাড়ায়।

Manual5 Ad Code

 

ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের এই আলোচনা যখন টালিপাড়ায়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিমির একটি ভিডিও। সেখানে নিজের জীবনের বিশেষ একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

 

Manual3 Ad Code

সেই মানুষটি মিমির বাড়ির গৃহকর্মী বুল্টি। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর পাশে রয়েছেন তিনি। শুধু দৈনন্দিন কাজের মধ্যেই তাদের সম্পর্ক সীমাবদ্ধ নয়; মিমির সুখ-দুঃখ, অসুস্থতা সব সময়েই ছায়ার মতো পাশে থাকেন বুল্টি। অনেকটা পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন মিমি।

বুল্টিকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, ‘ ১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ তার ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

Manual3 Ad Code

মিমির এমন আন্তরিকতায় মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। বুল্টির প্রতি অভিনেত্রীর সম্মান ও ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, তারকাখ্যাতির আড়ালে থাকা এমন মানবিক সম্পর্কই মিমির অন্য একটি দিক তুলে ধরে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code