প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ভাতিজা কেড়ে নিলেন চাচার প্রাণ

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ণ
সিলেটে ভাতিজা কেড়ে নিলেন চাচার প্রাণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানিগঞ্জে কথা কাটাকাটির জেরে ভাতিজা কর্তৃক চাচা রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কোম্পানিগঞ্জের দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে থানা পুলিশ।
আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি বিল্লালের দূর সম্পর্কের চাচা।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের ভাতিজা বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়েছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তার ওপর হামলা চালায় বিল্লাল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code