প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় ম দ উদ্ধার, আ ট ক ৩

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় ম দ উদ্ধার, আ ট ক ৩

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ বোতল অবৈধ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবস্ত বাজারে পিউরিয়া মিষ্টির দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, কানাইঘাটের চতুল বাজার থেকে সিলেটের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মদ বহনের গোপন তথ্য পেয়ে দরবস্ত বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অটোরিকশাটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির পেছনের বনেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

অভিযানে আটক তিনজন হলেন—রবিউল মিয়া (২৬), পিতা মৃত দুলাল মিয়া; সালমান আহমদ (২০), পিতা মৃত আলাউদ্দিন আহমদ এবং রাহাত আহমদ (২১), পিতা স্বপন আহমেদ। তাঁদের সবার বাড়ি সিলেটের শাহপরান থানাধীন পীরের বাজারের উত্তর মুকামেরগুল এলাকায়।

Manual2 Ad Code

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (৪ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code