কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক, তার বিরুদ্ধে ৪ ওয়ারেন্টসহ ৫ মামলা
কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক, তার বিরুদ্ধে ৪ ওয়ারেন্টসহ ৫ মামলা
editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ তিন মাসের চেষ্টার পর অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ । গতকাল ৭ নভেম্বর, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী তুরং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মনির মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মনির মিয়ার নামে থানায় ৪টি ওয়ারেন্টসহ মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
Manual5 Ad Code
অভিযান প্রসঙ্গে ওসি মো. ওছমান গনি বলেন, “আমি এই থানায় যোগদান করেছি তিন মাস হয়েছে। তখন থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছি। তার বাড়ি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময় সে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করত।”
Manual6 Ad Code
আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।