প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কে এই সামিরা খান মাহি?

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ণ
কে এই সামিরা খান মাহি?

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
মডেলিং দিয়ে শোবিজে যাত্রা, ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি, আর এবার সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি। বলছি সামিরা খান মাহির কথা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে নতুন করে আলোচনায় এসেছেন এই মডেল ও অভিনেত্রী। তবে তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পথচলা।

Manual5 Ad Code

সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। সিলেটে শৈশব কাটলেও তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।

যেভাবে শুরু শোবিজে পথচলা

Manual8 Ad Code

২০১৪ সালে একটি মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মাহি। এরপর ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি এবং টিকটকে সক্রিয় উপস্থিতির কারণেও পরিচিতি পান তিনি।

যেসব নাটকে অভিনয় করেছেন

ছোট পর্দায় একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন মাহি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘ওভারট্রাম্প’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

Manual7 Ad Code

মিস ইউনিভার্সের মুকুট জয়

শোবিজে পথচলার নতুন অধ্যায় শুরু হয়েছে মাহির। গত ৭ নভেম্বর ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর আসরে বিজয়ী নির্বাচিত হন তিনি। গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় পরিয়ে দেন বিজয়ের মুকুট।

এবার বিশ্বমঞ্চে মাহি

Manual5 Ad Code

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

বিজয়ের পর মাহি জানিয়েছেন, দেশের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য। বাবা-মায়ের অনুপ্রেরণা নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চান তিনি।

মডেলিং ও অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় সামিরা খান মাহি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code