অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের জায়গায় স্থায়ী হতে পারল না নাজমুল হোসেন শান্তর দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর দুই ধাপ পিছিয়েছে টাইগাররা।
Manual5 Ad Code
টেস্ট র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান আট নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৭৩। অন্যদিকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের জায়গাটা দখল করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বর্তমান অবস্থান ছয় নম্বরে। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৮।
Manual6 Ad Code
এছাড়া পয়েন্ট টেবিলে আর কোনো পরিবর্তন হয়নি। র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তিনে আছে নিউজিল্যান্ড ও চারে ভারত। আর র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে অবস্থান ইংল্যান্ডের।
Manual1 Ad Code
প্রসঙ্গত, মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে স্বাগতিকরা। এবার হারাতে এড়াতে পারল জিততে পারেনি তারা। ড্র হয় সিলেট টেস্টটি।