প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাহজালালে ৩২ ক্যামেরায় নজরদারি, ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
শাহজালালে ৩২ ক্যামেরায় নজরদারি, ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা

Manual4 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

চীন থেকে নিয়মিত দেশে আসা-যাওয়া করেন আব্দুল হান্নান আশিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার লাগেজ ব্যবস্থাপনার নতুন উদ্যোগ দেখে সন্তুষ্ট তিনি। বিশেষ করে মনিটরে নিজের লাগেজ নামানোর প্রক্রিয়া সরাসরি দেখতে পারার বিষয়টি ভালো লেগেছে তার কাছে।

Manual6 Ad Code

আশিকের মতে, এ ধরনের উদ্যোগ লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।

আশিকের মতো বিমানবন্দরের বর্তমান লাগেজ ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করছেন দেশে ফেরা অন্য যাত্রীরাও। তাদের মতে, আগের তুলনায় লাগেজ ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে লাগেজের অবস্থান সরাসরি মনিটরে দেখার সুযোগ নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।

 

থাইল্যান্ড থেকে আসা যাত্রী সাখাওয়াত আল মামুন বলেন, আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে লাগেজ ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা ও ভোগান্তি ছিল। এখন স্ক্রিনে এক জায়গা থেকেই লাগেজ কোথায় এবং কোন পর্যায়ে রয়েছে, তা দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের এটি একটি ভালো উদ্যোগ। প্রকল্পটি হয়তো আকারে খুব বড় নয়, কিন্তু এ ধরনের ছোট ছোট উদ্যোগ মানুষের জন্য অনেক বড় সুবিধা ও স্বস্তি নিয়ে আসতে পারে।’

 

চীন থেকে আসা আব্দুল হান্নান আশিক বলেন, ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে লাগেজ নামানোর প্রক্রিয়া দেখানো হচ্ছে। এতে যাত্রীরা নিজেরাই বুঝতে পারছেন, তাদের লাগেজ কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা বেল্টের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আমাদের লাগেজগুলো কীভাবে নামানো হচ্ছে। তারা ভালোভাবে নামাচ্ছে, নাকি খারাপভাবে নামাচ্ছে, সেটিও দেখতে পারছি। ভিডিও লাইভ যেহেতু চলছে, আশা করি লাগেজ কাটার ঘটনাও কমে আসবে।’

আরেক প্রবাসী শামিম হোসেন বলেন, দুই বছর আগের তুলনায় এবার বিমানবন্দরে এসে নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। বিশেষ করে লাগেজ পাওয়া বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে।

Manual2 Ad Code

বিমানবন্দরের উন্নয়নে দায়িত্বশীলদের সততার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যাত্রীদের সর্বোচ্চ আতিথেয়তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেকের লাগেজ সঠিকভাবে ও সময়মতো পৌঁছে দেওয়া প্রয়োজন।

 

অন্যদিকে ডকুমেন্টারি ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর ওয়াকিফ হোসেন বলেন, মানুষ অনেক আশা নিয়ে দেশে ফেরেন। কিন্তু বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে অনেক সময় সেই আনন্দ ম্লান হয়ে যায়। লাগেজ নিয়ে দীর্ঘ অপেক্ষা কিংবা অসতর্কভাবে লাগেজ নামানোর ঘটনায় দেশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়।

Manual1 Ad Code

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফেরার সময় লাগেজ নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলেন। এমনকি লাগেজে অতিরিক্ত ‘হ্যান্ডেল উইথ কেয়ার’ স্টিকার লাগানোর অনুরোধও করেছিলেন। কারণ, লাগেজের ভেতরে গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে, যা অসতর্কতায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে লাগেজ ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের বর্তমান উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

যাত্রীদের অভিজ্ঞতার বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বলেন, বর্তমানে যাত্রীরা আগের তুলনায় অনেক কম সময়ে লাগেজ পাচ্ছেন। অধিকাংশ যাত্রীই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন।

তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বিমান অবতরণের এক ঘণ্টার মধ্যে যাত্রী লাগেজ পেলে সেটিকে স্মুথ ব্যাগেজ সার্ভিস বলা হয়। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ব্যাগেজ সার্ভিস এই মানদণ্ড পূরণ করছে। আগে এ হার ছিল প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ।

 

রিয়াজ উদ্দিন বলেন, আগে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরা ও কর্মীদের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হতো। তবে তা শুধু কর্তৃপক্ষের জন্য সীমাবদ্ধ ছিল। বর্তমানে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে সরাসরি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এ লক্ষ্যে বিমানবন্দরের আটটি ব্যাগেজ বেল্টে প্রতিটিতে চারটি করে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর। এর মাধ্যমে যাত্রীরা দেখতে পারছেন, বিমান থেকে কীভাবে লাগেজ নামানো হচ্ছে, কীভাবে আনা হচ্ছে এবং সঠিকভাবে বেল্টে দেওয়া হচ্ছে কি না।

তিনি আরও বলেন, এ ব্যবস্থার ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে। যাত্রীরা দ্রুত লাগেজ পাচ্ছেন এবং যাত্রীসেবার মান নিয়েও তাদের সন্তুষ্টি বাড়ছে।

Manual5 Ad Code

 

 

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code