প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খান ‘র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন খাত ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। মতবিনিময়কালে ইউএনও বলেন, জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ, সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসনের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ বিরোধী অনিয়ম ও সমস্যাগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নবাগত ইউএনওকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল কবীর খান, সদস্য মীর শোয়েব আহমদ, মোঃ সাজ উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, শুয়াইবুর রহমান, বিলালুর রহমান। পরে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও আবুল হাসনাত খান কে ফুল স্বাগত জানান।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code