প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন!

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন!

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশীপে উড়ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১ গোলে জয়ের পর শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের দল।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

হামজা-ফারহান আলীদের সঙ্গে দুর্দান্ত খেলছিলেন ডিফেন্ডার সাদ উদ্দিনও। তবে এরই মধ্যে দুঃসংবাদ–চোটে পড়ে সাফ থেকে ছিটকে গেছেন সাদ।

Manual7 Ad Code

গতকাল (বুধবার) ম্যাচের ৮১ মিনিটের সময় সাদ ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। ব্যথা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে বাইরে আনা হয়েছিল। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় পাওয়া গেছে। চলতি সাফে তার পক্ষে আর খেলা সম্ভব নয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছিল।

সাদকে নিয়ে আশঙ্কাটা আরও জোরালো হলো জামাল ভূঁইয়ার বক্তব্যে। ম্যাচের পরদিন আজ ট্রেনিং সেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল বলছিলেন, ‘আমি শুনলাম ওনার (সাদ উদ্দিন) অ্যাকিলিস ছিঁড়ে গেছে, তাই মিনিমাম এক বছর বাইরে থাকবে।’

 

Manual1 Ad Code

সাদ আসিয়ান কাপেও ভালো পারফর্ম করেছিলেন। সাফের দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। যথেষ্ট ভালো রক্ষণ সামলেছেন। ফর্মে থাকা এই তারকা ফুটবলারের ইনজুরি কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গতকাল ম্যাচের পর তিনি সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে বলছিলেন, সাদের বিষয়টি গুরুতর।

শনিবার সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে সাদ উদ্দিনের বিকল্প হিসেবে তাজ উদ্দিন ও রহমত মিয়াকে পাচ্ছেন কোচ থমাস ডুলি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code