প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রাফিনহাকে নিয়ে বার্সেলোনাকে আশাহত করল ব্রাজিল

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ
রাফিনহাকে নিয়ে বার্সেলোনাকে আশাহত করল ব্রাজিল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
জাপানের বিপক্ষে গতকাল ব্রাজিলের ৩-২ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেন রাফিনহা। সিঙ্গাপুরের বিপক্ষে সেলেসাওরা বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবে। নিয়ম অনুযায়ী, সেই ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড। তবুও তাকে দলের সঙ্গেই রেখে দিচ্ছে ব্রাজিল।

Manual8 Ad Code

আগেভাগে বার্সেলোনার কাছে রাফিনহাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই ব্রাজিলের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জাতীয় দলের জেনারেল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

সাংবাদিক ফার্নান্দো পোলো এক প্রতিবেদনে জানিয়েছেন, একজন সিবিএফ প্রতিনিধি একটি বৈঠকের পর নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক ক্যাম্প শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের কাছে তাকে ছাড়বে না। সিঙ্গাপুরে জাতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি।

Manual7 Ad Code

গত দুটি আন্তর্জাতিক বিরতিতে রাফিনহা ইনজুরি নিয়ে স্পেনে ফিরেছিলেন। তাই তার লাল কার্ড পাওয়ার কারণে সম্ভবত খুশিই হয়েছিল কাতালান জায়ান্টরা। তারা ভেবেছিল তাদের প্রধান খেলোয়াড়কে আগেভাগে পাবে। কিন্তু ব্রাজিলের সিদ্ধান্তের কারণে তাদের আশা ভেস্তে গেল। এখন ব্রাজিলে ক্যাম্প গুটিয়ে নেওয়ার অপেক্ষায় তারা।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code