নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
দেলোয়ার সিলেটের গোয়াইনঘাট থানার তোয়াকুল জাঙ্গাইল এলাকার আব্দুল হামিদের ছেলে।
Manual4 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।