হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে মুম্বাইয়ের একটি পোস্ট ঘিরে তুমুল চর্চা চলছে। অনেকের মতে, আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে আবারও ফিরতে চলেছেন রোহিত শর্মা।
Manual7 Ad Code
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের ক্যাপ ধরে রেখেছে একটি হাত। কোনও মুখ দেখা যাচ্ছে না। রহস্যময় পোস্টটির ক্যাপশনেও কিছু লেখেনি তারা। তাতে অবশ্য মুম্বাইয়ের সমর্থকদের আটকে রাখা যায়নি। তাদের একাংশ এই ছবির সঙ্গে রোহিতের হাতের মিল খুঁজে পাচ্ছেন। তাদের দাবি, মুম্বাই বুঝিয়ে দিয়েছে, রোহিতকেই আবার অধিনায়ক করা হবে।
Manual1 Ad Code
মুম্বাই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক রোহিত। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। কিন্তু তারপরেও রোহিতের ওপর ভরসা রাখতে পারেনি মুম্বাই। ২০২৪ সালের আইপিএলের আগে তাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিককে।
Manual1 Ad Code
এই ঘটনার পর মুম্বাই শিবিরেও ভাঙন দেখা যায়। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মানতে পারেননি সমর্থকদের একটা বড় অংশ। গ্যালারিতে হার্দিকের বিরুদ্ধে ও রোহিতের পক্ষে ব্যানারও দেখা যায়। হার্দিক মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে সাফল্য পাননি। এবারের নিলামের আগে তাকে পাঞ্জাব কিংসের কাছে বিক্রি করে দিয়েছে মুম্বাই। তার বদলে আর্শদীপ সিং পাঞ্জাব থেকে মুম্বাইয়ে এসেছেন।
Manual2 Ad Code
ফলে এবার নতুন অধিনায়ক বেছে নিতে হবে মুম্বাইকে। পাঁচবারের অধিনায়কই নতুন করে আর্মব্যান্ড পাওয়ার দৌড়ে রয়েছে। অবশ্য সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও জসপ্রীত বুমরাহও অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। কিন্তু সমর্থকদের দাবি, রোহিতকেই আবার দায়িত্ব দেবে মুম্বাই। সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে তারা।