সিলেটে এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, ঘরেই ছিলেন এমপি
সিলেটে এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, ঘরেই ছিলেন এমপি
editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
সিলেট অফিস:
Manual7 Ad Code
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
Manual4 Ad Code
শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তার বাসায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির হয়নি ।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত রাত আড়াইটা থেকে ৩ টার দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালিকের বাসায় আগুন দেয়। এসময় এমপি মালিকও ওই বাসায় ছিলেন। পেট্রোর বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
Manual2 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
Manual1 Ad Code
আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।