প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় ভারতীয় চিনিসহ চোরা কারবারি গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
কুলাউড়ায় ভারতীয় চিনিসহ চোরা কারবারি গ্রেপ্তার

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধপথে আসা ভারতীয় চিনিসহ শ্রী সঞ্জীব মালাকার (৫০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া এলাকা থেকে তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়। সঞ্জীব ওই এলাকার সন্তদ মালাকারের ছেলে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলীনগর বিজিবির একটি দল সকাল সাড়ে ১০টার দিকে গণকিয়া এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় ২৯ কেজি চিনি জব্দ করে সঞ্জীবকে আটক করা হয়। পরে বিকেলে কুলাউড়া থানায় চিনিসহ চোরাকারবারি সঞ্জীবকে হস্তান্তর করে অবৈধ চোরাচালান মালামাল বহনের দায়ে তার বিরুদ্ধে থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়।

Manual4 Ad Code

কুলাউড়া থানার প‌রিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code