প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি উদযাপিত

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ণ
কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি উদযাপিত

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি।

Manual5 Ad Code

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী।

Manual4 Ad Code

এর আগে সকাল ১০টায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে এক আনন্দ র‌্যালির উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

Manual5 Ad Code

উৎসব উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

‘শতবর্ষ পেরিয়ে ১১৬ বছরে এনসি’- এই স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণের এ উৎসবে নবীন-প্রবীণ এবং শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিলো বিদ্যালয় প্রাঙ্গণ। হাজারো নবীন-প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual5 Ad Code

বিদ্যালয় প্রাঙ্গণ ঘিরে সকাল থেকেই ছিলো সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন পুলিশসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উৎসব উদযাপন কমিটির শৃঙ্খলা উপকমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ, যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপকমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপকমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপকমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপকমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপকমিটির সদস্য নাজমুল বারী সোহেল ও আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code