প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ণ
সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এই পণ্যগুলো জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।

Manual4 Ad Code

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code