স্টাফ রিপোর্টার:
গেল দুই দশকে সিলেটে অভিজাত অনেক হোটেল হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধাসম্মত হোটেল। দৃষ্টিনন্দন হোটেলগুলোর রুম ভাড়াও সাধারণের হাতে নাগালের বাইরে। ‘ফাইভ স্টার’ বা ‘পাঁচ তারকা’ হোটেল দাবি করে হোটেল কর্তৃপক্ষ অতিথিদের কাছ থেকে আদায় করেন মোটা অংকের রুম ভাড়া।
কিন্তু আসলে কী সিলেটে কোন ফাইভ স্টার হোটেল আছে? নাকি ফাইভ স্টারের তকমা লাগিয়ে অতিথিদের কাছ থেকে আদায় করা হচ্ছে অধিক রুম ভাড়া- সেই প্রশ্ন অনেকেরই।
বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে- বাংলাদেশে সরকার অনুমোদিত ফাইভ স্টার হোটেল রয়েছে মাত্র ১৭টি। এর মধ্যে সর্বাধিক ৮টি পাঁচ তারকা হোটেল রয়েছে ঢাকায়। দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে কক্সবাজারে। সাগরকন্যাখ্যাত জেলাটিতে রয়েছে ৪টি।
Manual7 Ad Code
আর বিভাগে ২টি পাঁচ তারকা হোটেল থাকলেও সিলেট জেলায় নেই একটিও। সিলেট শহরের কয়েকটি হোটেল নিজেদেরকে পাঁচ তারকা দাবি করলেও সরকারের তালিকা অনুযায়ী এগুলোর একটিও নেই।
সিলেট বিভাগের ২টি পাঁচ তারকা হোটেলের মধ্যে একটি হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এবং আরেকটি হচ্ছে হবিগঞ্জের বাহুবলের দি প্যালেস লাক্সারি রিসোর্ট।
Manual2 Ad Code
পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়া হক জানান, সরকার অনুমোদিত বাংলাদেশে পাঁচ তারকা মানের হোটেল ১৭টি। অনেকে পাঁচ তারকা মানের না হয়েও দাবি করে।