প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ণ
কানাইঘাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

 

কানাইঘাট প্রতিনিধি:

Manual4 Ad Code

 

সিলেটের কানাইঘাটে প্রকাশ্য দিবালোকে আব্দুল মুমিন (২৬) নামে এক ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। নিহত মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

 

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌর সদরে ক্ষুর দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। রাজু আহমদ নামে মুমিনের এক বন্ধু তাকে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

 

জানা যায়, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের তলপেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অভিযুক্ত রাজু (২৮) পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন,ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশকে একাধিক টিমে ভাগ করে অভিযান চালানো হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code