প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বন্যা ঠেকাতে মিঠামইন হাওরের সড়ক ভাঙা হতে পারে : ফরিদা আখতার

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০২:০৯ অপরাহ্ণ
বন্যা ঠেকাতে মিঠামইন হাওরের সড়ক ভাঙা হতে পারে : ফরিদা আখতার

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

 

সিলেটের বন্যা থেকে রক্ষায় প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে ফেলার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

Manual6 Ad Code

শনিবার (২৩ নভেম্বর) সিলেটের একটি অভিজাত কনভেনশন হলে সিলেট মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগরীর খ্যান প্যালেস কনভেনশন হলে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসাল্টেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সিলেটের নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে। এজন্য আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ফরিদা আখতার বলেন, নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ। ফলে পানিপ্রবাহ ব্যাহত হয়েছে।

Manual7 Ad Code

এর আগে কর্মশালায় দেশের হাওর অধ্যুষিত সাতটি জেলা থেকে আগত মৎস্য সম্পদের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওর ও মৎস্যসম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা।

 

Manual3 Ad Code

কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দেশের সাতটি জেলার মৎস্যচাষের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code