প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সীমান্তে এবার নারীসহ আটক ৬

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
সীমান্তে এবার নারীসহ আটক ৬

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ও রাতে বিজিবির অধীনস্থ ব্যাটালিয়ন ২৫ বিজিবির একটি দল মাধবপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual6 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত দশটার দিকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে আটক করে। এর আগে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে এক নারীসহ দুই জনকে আটক করে।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার সুমন দেবনাথের স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও ছেলে রাতুল দেবনাথ (১৯), কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে সতীষ চন্দ্র (৬৫), সতীষ চন্দ্রের ছেলে স্বপন দেবনাথ (৩২), স্বপন দেবনাথের স্ত্রী সুকলা দেবনাথ (৩০) ও সুরেশ দেবনাথের স্ত্রী কানন বালা দেবনাথ (৫০)।

Manual6 Ad Code

সোমবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ (পিএসসি) জানান, আটক ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code