প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

শাহপরাণে যুবদলকর্মী খুন, পরিবহন শ্রমিক নেতা রনুসহ গ্রেফতার পাঁচ

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
শাহপরাণে যুবদলকর্মী খুন, পরিবহন শ্রমিক নেতা রনুসহ গ্রেফতার পাঁচ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে যুবদলকর্মী বিল্লাল আহমদ মুন্সীর (৩০) খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রনু মিয়া মঈনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঈন তিনি সিলেট জেলা সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাওয়ার পথে প্রধান অভিযুক্ত মঈনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে।

Manual7 Ad Code

এর আগে ২৫ নভেম্বর রাতে মহানগরীর শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন বিলাল। তিনি ঐ এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় রঙমিস্ত্রি বিলাল খুনের পরদিন নিহতের ভাই মোস্তফা বাদি হয়ে থানায় রনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

এ ঘটনায় স্থানীয়রা নিহত বিলালের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। পুলিশ তাৎক্ষনিকভাবে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তবে তাদের গ্রেফতার দেখানো হয়নি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code