নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় বাঁশ ফেলে সড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Manual5 Ad Code
জানা যায়, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে টানা দশম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের জন্য যাত্রীবাহী বাস, ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা আন্দোলন চালিয়ে যান। আন্দোলনে শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দায়িত্বশীল কর্তৃপক্ষকে ঘটনাস্থলে এসে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিতে হবে। ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।
Manual5 Ad Code
এসময় তারা অভিযোগ করে জানান, প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হলেও বছরের পর বছর সেটি চালু করা হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল চালু না থাকায় জেলার মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ না পাওয়ায় তাদের চিকিৎসা শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
Manual4 Ad Code
তারা আরও জানান, ২০২৪ সালের ২৪ জুন হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। পরে ২০২৫ সালের অক্টোবর মাসেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কোনো আশ্বাসই বাস্তবে রূপ নেয়নি। ২০২৬ সালেও নানা অজুহাতে হাসপাতাল চালু বিলম্বিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।