প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
রদবদল আর দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্থায়িত্ব পেল সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) চেয়ার। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Manual8 Ad Code

এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে সিলেটের ডিসি পদে একের পর এক পরিবর্তন দেখা যায়। মাত্র ১৮ দিনের ব্যবধানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরে ওই নিয়োগও বাতিল করা হয়। পরবর্তীতে গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর চার দিনের মাথায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

এদিকে, সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব পালনকালে একাধিক উদ্যোগের মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন। পাথর লুটপাটের ঘটনাপ্রবাহের সময় তিনি সিলেটে যোগদান করেন এবং পরে কয়েক লাখ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপনের উদ্যোগ নেন। এছাড়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া তার পদক্ষেপ দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। গত ১২ জুন দুই মাজার পরিদর্শনের সময় তিনি আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে বহু বছরের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগও সিলগালা করা হয়।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code