নিজস্ব প্রতিবেদক:
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশনে পুলিশ। বিবিন্ন অভিযোগে ৩২ ঘন্টায় ১১৬ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৭০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
Manual5 Ad Code
বুধবার (১৫ জুলাই) এসব তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় গত মঙ্গলবার রাত ১২টা (সোমবার দিবাগত) থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত ৩২ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ী, হকার, বিনা পরোয়ানা, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ও মেট্রোপালিটন অধ্যাদেশে আটক আসামিও আছেন।
এ সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে মামলা দেওয়া হয়েছে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে আর আটক করা হয়েছে ৯৭টি যানবাহন।