প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাদ্য গুদামের পাশ থেকে ৪ জনকে ধরল র‌্যাব

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
খাদ্য গুদামের পাশ থেকে ৪ জনকে ধরল র‌্যাব

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালিয়ে ৪জন জুয়া চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা- সুনামগঞ্জ জেলার দিরাই থানার খাগাউড়া এলাকার রাকেশ তালুকদারের ছেলে ইমন তালুকদার (২২), বিধু সরকারের বিপলু সরকার (২১), অদৈত্য দাসের অমৃত দাস (২২) ও সদর থানার হাছন নগর এলাকার মোতালিবের ছেলে মো. মোহন (১৬)।

Manual1 Ad Code

র‌্যার জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে খবর পায় যে, সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকার সরকারি খাদ্য গুদামের পাশে নদীর ঘাটে কয়েকজন অনলাইন জুয়ারী অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা 7000 bet, BD BAJEE, BK666, Krikya Online Casino Bangladesh, Jeetbuzz66.me, 1xbet, 99xo, 1xbet Bangladesh, 1111bet, tk999bet,77abc.cc, GK222.com, 3333bet-সহ অন্যান্য আরো অনেক অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code