প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যে রোগে মৃত্যুর শতক দেখল সিলেট

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
যে রোগে মৃত্যুর শতক দেখল সিলেট

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর শতক দেখল সিলেট। গতকাল রবিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো একশোতে।

সিলেটে সর্বশেষ মারা যাওয়া শিশু আবু সাঈদ (৯ মাস) সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসাতালে আরও ৮৪ জন ভর্তি হয়েছে। আর গতকাল রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ২৮৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

এখন পর্যন্ত বিভাগে মারা যাওয়া ১০০ জনের মধ্যে সিলেটে ৩৫ জন, সুনামগঞ্জে ৪৫ জন, মৌলভীবাজারে ১২ জন ও হবিগঞ্জের ৮ জন রয়েছেন।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code