প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে যাচ্ছেন কুদ্দুস, আসছেন সারোয়ার

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ণ
সিলেট থেকে যাচ্ছেন কুদ্দুস, আসছেন সারোয়ার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে বদলী করা হয়েছে। একই আদেশে এসএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সারোয়ার মুর্শেদ শামীমকে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে এবং সেই সাথে ঢাকার পুলিশ অধিদপ্তর ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

একই আদেশে, ময়মনসিংহ ও খুলনার আরও দুই পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়। বদলীকৃতরা হলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি এবং খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮-৬-২০২৬ খ্রি. তারিখের ৪৪.০০.০০০০.০৩৮.১৯.০০৯২.২৫-২৪০ নম্বর স্মারকে জারীকৃত প্রজ্ঞাপনে ক্রমিক-৬ এ বর্ণিত ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন) এর কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হলো।

Manual4 Ad Code

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code