প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা সংলগ্ন এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

Manual7 Ad Code

বুধবার (২৯ জুলাই) বিকেলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড দেওয়া হয়।

Manual1 Ad Code

এ সময় এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Manual2 Ad Code

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের দিকে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর সড়ক দিয়ে হবিগঞ্জের পথে এগিয়ে আসছেন বলে জানা গেছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code