নিজস্ব প্রতিবেদক:
সিলেট র্যাবের অভিযানে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
Manual5 Ad Code
তারা জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর থানার দড়িকান্দি এলাকার বালুর ঢিবির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে র্যাব-৯ এর একটি দল।
Manual3 Ad Code
পিস্তলটির গায়ে মেইড ইন ইউএস এ লেখা আছে।
পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য পিস্তলটি বাঞ্জারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।