প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়?

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ণ
সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়?

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
৫ই আগস্ট ২০২৪ এর পর পেরিয়ে গেছে দুই বছর। ঐতিহাসিক জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছাড়েন আওয়ামী সরকারের অনেক প্রভাবশালী। এখন পর্যন্ত দেশেই আত্মগোপনে আছেন অনেকে। কারাবরণ করতে হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক হেভিওয়েটদের। দেশে-বিদেশে অবস্থানরত একসময়ের প্রভাবশালী সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়ররা এখন বিপর্যস্ত।

Manual3 Ad Code

সিলেটের সাবেক মন্ত্রী, মেয়র ও সংসদ সদস্যদের নিয়তি হয়েছে একইরকম। অধিকাংশ দেশ ছেড়েছেন, অনেকে দেশে আত্মগোপনে। জেল খেটে জামিনে আছেন কয়েকজন।

Manual1 Ad Code

সিলেট-১ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১) মাস ছয়েক দেশে আত্মগোপনে থাকার পর চোরাই পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর হন। সিলেট-২ আসনের সাবেক এমপি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ভারত হয়ে এখন যুক্তরাজ্যে। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবও যুক্তরাজ্যে।

সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে আত্মগোপনে আছেন জানা যায়। এছাড়াও সিলেট-৫ আসনে আওয়ামী সরকারের অনুসারী সাবেক এমপি আল ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী দেশে থাকলেও এলাকায় অনেকটা নীরবেই দিন কাটাচ্ছেন।

Manual3 Ad Code

একইভাবে, সিলেট সিটি করপোরেশনের ক্ষমতাচ্যূত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. আবু জাহির, মৌলভীবাজারের মোহাম্মদ জিল্লুর রহমান ও সাবেক আমলা ড. মোহাম্মদ সাদিক বর্তমানে যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।

মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারত ও মালয়েশিয়ায় দলীয় কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন।

Manual4 Ad Code

সিলেট-৪ আসনের চারবারের সাবেক এমপি ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি।

বিপরীতে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান গ্রেফতার হওয়ার পর আদালতের জামিনে নিজ বাড়িতে আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন। একইভাবে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক জেল খেটে জামিনে আছেন।

সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও দিরাই-শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই আছেন। তবে কে কোথায় তা স্পষ্ট জানাতে পারেননি কেউই।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code