প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে সীমান্তে আবারও বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ
সিলেটে সীমান্তে আবারও বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন বিজিবি।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯-৩০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, কালাসাদেক, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, তামাবিল এবং পান্থুমাই বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, বিস্কুট, চকলেট, মেহেদি, অলিভ ওয়েল, বডি লোশন, শ্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রিম, সাবান, গরুর মাংস, গরু, মহিষ, শীতের কম্বল, বিড়ি, বিয়ার, মদ জব্দ করা হয়।

Manual7 Ad Code

এসময় বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ হয়। জব্দকৃত সকল পণ্যের মূল্য প্রায় ৬৯ লাখ ৯৯ হাজার ১১০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code