মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে
editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
Manual7 Ad Code
হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মনে হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়। আগেই তার জন্য পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষিত রাখা হয়েছিল। বর্তমানে শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
Manual6 Ad Code
এর আগে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।