টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে সংঘর্ষ চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মীসহ অন্তত ৬০ জন আহত হন।
Manual8 Ad Code
সংঘর্ষের সময় টি-শার্ট পরিহিত অবস্থায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। তখন জানতে পারি আন্দোলনকারীরা যমুনার দিকে ঢুকে পড়ছে। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আমি ঘটনাস্থলে চলে আসি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়াবহ।’
Manual1 Ad Code
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসভবনের সামনে আন্দোলনকারীরা এসে এ ধরনের কর্মকাণ্ড করলে ডিএমপি কমিশনার হিসেবে কি আমার বসে থাকার সুযোগ আছে?’
তিনি বলেন, ‘ডেইলি স্টার ও প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হয়েছিল, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের সময়মতো সেখানে পাঠানো সম্ভব হয়নি। তখন সব দায় পুলিশের ওপর এসে পড়ে। সরকারপ্রধানের বাসভবনে আন্দোলনকারীরা যখন ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার কি নীরব থাকার সুযোগ আছে?’