প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথমবার বড় পর্দায় যে লুকে তিশা

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০২:২১ অপরাহ্ণ
প্রথমবার বড় পর্দায় যে লুকে তিশা

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

শাকিব খানের হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবির নাম ‘সোলজার’। পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।

Manual1 Ad Code

এদিকে এবার প্রকাশ পেয়েছে ছবিটিতে তিশার ফার্স্ট লুক পোস্টার। আর এতে অভিনেত্রীর গ্ল্যামার লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। পোস্টারে দেখা যায়, ক্যামেরা হাতে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠেছে একজন নির্ভীক নারীর প্রতিচ্ছবি। পোস্টারের চারপাশ জুড়ে ভেসে বেড়ানো দাবার ঘুঁটি। তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেক ধরনের মন্তব্য জমা পড়ছে।

একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে সে সাংবাদিক। অন্য একজন লিখেছেন, ‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে। আবার কেউ কেউ পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে তিশার ফার্স্ট লুক পোস্টার প্রকাশে ক্ষুব্ধ হয়েছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ।

Manual6 Ad Code

ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, সিনেমাটি অন্য সময় মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। তিশা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code