বিনোদন ডেস্ক:
শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ, এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সংশিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি; আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি।
Manual6 Ad Code
তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে এই খবর। জানা গেছে, অনেকটা গোপনেই, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো।
Manual2 Ad Code
জানা গেছে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে।
কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তা মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরো উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।
Manual3 Ad Code
তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।
Manual5 Ad Code
এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান; সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়।