প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বলিউডের সব রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
বলিউডের সব রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে আদিত্য ধর ও রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। বুধবার (২৫ মার্চ) মুক্তির মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করে এটি নতুন রেকর্ড গড়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তি পেয়েছে ১৯ মার্চ। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ৮০ কোটি ৭২ লাখ রুপি হলেও তৃতীয় দিন থেকেই শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতা। ঈদের ছুটির পুরো সুবিধা নিয়ে তৃতীয় দিনে ছবিটি আয় করে ১১৩ কোটি রুপি। সব মিলিয়ে ছয় দিনে ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুততম আয়ের রেকর্ড।

Manual8 Ad Code

এদিকে মাত্র ছয় দিনেই এ সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসের বড় বড় স্তম্ভগুলোকে টপকে গেছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান ৫৪৩ কোটির মাইলফলক পার করেছে। অপরদিকে রনবীর কাপুরের অ্যানিমেল ৫৫৬ কোটির রেকর্ড অতীত। সানি দেওলের ‘গদর টু’ ৫২৫ কোটির জয়রথ থামিয়ে দিলেন রণবীর সিং। আবার ২০১৭ সাল থেকে হিন্দি ভার্সনে রাজত্ব করা বাহুবলী ২ সিনেমার ৫১১ কোটির রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে ধুরন্ধর ২ সিনেমা।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে চলতে থাকলে খুব দ্রুতই ‘ধুরন্ধর ২’ ১০০০ কোটির ক্লাবেও প্রবেশ করতে পারে। ঈদের ছুটির পরও যদি দর্শক আগ্রহ একই থাকে, তাহলে এটি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

সব মিলিয়ে বলা যায়, ঈদের বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এখন শুধু একটি হিট সিনেমা নয়- এটি পরিণত হয়েছে এক রেকর্ড-ব্রেকিং ঘটনায়।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code