প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘আমার কাছের মানুষই শত্রু’

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
‘আমার কাছের মানুষই শত্রু’

Manual1 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

দেশের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা ফারুক আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, তার আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তারই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ ভাবতেন।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

তিনি বলেন, আমার কাছের মানুষই শত্রু, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে। প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে আমার ফেসবুক পেজ ও আইডি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হন এই অভিনেতা। এই নিয়ে তিনি বলেন, বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটা-তে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ। কারা এই অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন- তা আমি পরে জেনেছি। কিন্তু কখনোই আমি তাদের কিছু বলিনি। এমনকি কোনো কিছু বুঝতেও দিইনি। তারা ছিলেন আমারই কাছের। মানুষকে চেনা আসলে কঠিন। তবে এটা বুঝতে পেরেছি, তারা আমার কেন ক্ষতি করেছেন। পরবর্তীতে নতুন করে আবারো ফেসবুকে সক্রিয় হন এই অভিনেতা। অল্প সময়েই তার সঙ্গে যুক্ত হন আড়াই লাখ ভক্ত।

 

Manual4 Ad Code

এই নিয়ে অভিনেতা বলেন, এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে পেজটি উদ্ধার করতে না পেরে নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে ২ লাখ ৫০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code