বিনোদন ডেস্ক:
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। ব্যক্তিগত কারণে তিনি দল থেকে বিদায় নিয়েছেন। রানার পরিবর্তে জেমসের এই ব্যান্ডে নতুন গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।
রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন।
Manual2 Ad Code
মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে।
Manual8 Ad Code
ইসমামুল ফরহাদ এলিন এর আগে ‘শূন্য’ ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পান। এ ছাড়া তিনি ‘চিরকুট’ ব্যান্ডেও অতিথি সদস্য হিসেবে বাজিয়েছেন। ২০২০ সালে প্রথমবার নগর বাউলের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল তার। এবার স্থায়ী সদস্য হিসেবে কিংবদন্তি জেমসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তরুণ গিটারিস্ট।
Manual4 Ad Code
বর্তমানে নগর বাউল ব্যান্ডের লাইনআপে রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।