প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টানা ব্যস্ততায় লিজা

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
টানা ব্যস্ততায় লিজা

Manual8 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

স্টেজ শো, নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। পহেলা বৈশাখে টানা শো নিয়ে গেছে তার ব্যস্ততা। এদিকে, সর্বশেষ বেলাল খানের সঙ্গে ‘ভালোবাসা কেন যে এমন হয়’ শীর্ষক একটি গান করেছিলেন এ গায়িকা। মাসখানেক আগে প্রকাশ হওয়া এ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে বিজয় দিবসের একটি গান নিয়েও হাজির হয়েছিলেন তিনি। বর্তমানে একাধিক নতুন গান নিয়ে যাচ্ছে তার ব্যস্ততা।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

লিজা বলেন, মূলত ব্যস্ততাটা এখন স্টেজ শো নিয়ে। মাঝে রাজনৈতিকসহ বিভিন্ন কারণে শো আয়োজন কম হয়েছে। তবে এখন আগের তুলনায় দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো আয়োজন হচ্ছে। এটা শিল্পী-মিউজিশিয়ানদের জন্য একটি ভালো খবর। আমি নিজেও গত কিছুদিন ধরেই টানা শো নিয়ে ব্যস্ত আছি। আগামী ঈদ পর্যন্ত এই ব্যস্ততাটা চলবে।

নতুন গানের কী খবর? তিনি বলেন, নতুন গান আয়োজন চলছে। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের জন্য যে গানগুলো করি সেগুলো বাণিজ্যিক বিবেচনায় করি না। নিজের মনের মতো গানই সেখানে প্রকাশ করি। সেরকম একাধিক গানের কাজ এখন চলছে। আশা করছি, দ্রুতই শ্রোতা-দর্শকদের হাতে নতুন গান তুলে দিতে পারবো।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code